তরুণীকে আড়াই মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৩:০২ পিএম

সিলেটে এক তরুণীকে আড়াই মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তদের হুমকিতে শহর ছেড়েছেন ভুক্তভোগী তরুণীর বাবা।

পুলিশ বলছে, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এদিকে এ ঘটনার পর অভিযুক্ত আব্দুস সালামকে স্বেচ্ছাসেবক লীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট নগরীর ঘাসিটুলায় মতিন মিয়ার কলোনিতে বাবা মায়ের সাথে থাকতেন নির্যাতিত ওই তরুণী। সেই সুবাদে প্রতিবেশী রেখা বেগমের সাথে পরিবারটির সখ্যতা হয়। মেয়েকে গত ৭ জানুয়ারি রেখা বেগমের কাছে রেখে গ্রামের বাড়িতে যান তার বাবা-মা। এই সুযোগে মেয়েটিকে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সালামের হাতে তুলে দেন রেখা।

পরিবারটি জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের মেয়েকে একটি কক্ষে আটকে রেখে টানা ২২ দিন ধর্ষণ করে আব্দুস সালাম, মনাফসহ একাধিক ব্যক্তি। এরপর হবিগঞ্জের বাহুবলে দুই মাস ধরে তার ওপর চলে নির্যাতন। গত ২৬শে মার্চ কৌশলে সিলেটে পালিয়ে আসে ওই তরুণী। এরপরই আব্দুস সালাম, মনাফ, মতিন মিয়া ও রেখাসহ কয়েকজনের নামে মামলা করা হয়।

তবে মামলা দায়েরের পর থেকেই পরিবারটিকে নানা হুমকি দিচ্ছেন অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা। ভয়ে নিজেদের বাসাও ছাড়তে হয়েছে পরিবারটিকে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানান, আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক দল। দ্রুতই অভিযুক্ত পুলিশের হাতে ধরা পড়বে বলে আশ্বাস দেন তিনি।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু জানান, এ ঘটনার পর অভিযুক্ত আব্দুস সালামকে স্বেচ্ছাসেবক লীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।

 

একাত্তর/জো
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর