প্রাইভেটকার পুকুরে পড়ে দশম শ্রেণির দুই ছাত্র নিহত

আপডেট : ১৪ মে ২০২২, ০১:২৪ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গীবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসুরা গ্রামের মানিক মিয়ার মেয়ের জামাই তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার রাতে মানিক মিয়ার ছেলে জিসান তার দুই বন্ধুকে সঙ্গে করে ওই গাড়ি নিয়ে ঘুরতে বের হয়। রাত সাড়ে ৩টার দিকে তিন বন্ধু টঙ্গীবাড়ী উপজেলার পুরা বাজার হয়ে দিঘীরপাড় বাজার এলাকায় যাওয়ার পথে নির্মাণাধীন ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জিসান (১৯) ও ফাহিমকে (১৯) মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। ফাহিম একই গ্রামের স্বর্গতুল্যর ছেলে। এ ঘটনায় অপর বন্ধু জাহিদ হাসান (১৬) আহত হয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে।


একাত্তর/এআর

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর