অবৈধভাবে বালু তোলায় একজনের কারাদণ্ড

আপডেট : ১৫ মে ২০২২, ১১:৩২ এএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ড্রেজার মেশিন, একটি আনলোড মেশিন ও দুইটি বাল্কহেড বালুসহ জব্দ করে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

শনিবার (১৪ মে) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।

এসময় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মৃত কেরামত আলীর ছেলে মো. মোফাজ্জল হোসেন (৪৮) নামের একজনকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িত অন্য অন্যরা পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন যায়গায় বিক্রি করে আসছেন।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন জানান, যমুনা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু ব্যবসা করছে কিছু অসাধু ব্যবসায়ী এমন সংবাদ পেয়ে বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় একটি ড্রেজার মেশিন, একটি আনলোড মেশিন ও দুইটি বাল্কহেডসহ একজনকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 


একাত্তর/এসজে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর