রিজার্ভ ট্যাংকে নেমে উপরে ওঠা হলো না দুই ভাইয়ের

আপডেট : ১৭ মে ২০২২, ০৬:২৭ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে একটি মার্কেটের নির্মাণাধীন পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের ক্রিয়ার মারা গেছেন দুই ভাই। মঙ্গলবার (১৭ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত দুই ভাই হলেন গোলাম রাব্বানী (৩৮) ও মোহন আলী (২৮)। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সুখানদীঘী গ্রামের বাসিন্দা। 

হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ জানান, শহরের হকার্স মার্কেটের বকুলতলা রোডে বারেক হাজীর নির্মাণাধীন ভবনে ঠিকাদার হিসেবে কাজ করতেন রাব্বানী মিয়া ও মোহন মিয়া। 

মঙ্গলবার (১৭ মে) সকালে, মোহন নির্মাণাধীন ট্যাংকের বাঁশ খুলতে নিচে নামে মোহন। তার কোন সাড়া না পেয়ে রাব্বানীও সেখানে নামেন। 

পরে দুজন উঠে না আসায় দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। দমকল বাহিনী সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রথমে ট্যাংকের নিচে নামেন মোহন। অক্সিজেন সংকটে পড়ে তিনি আর উঠতে পারেননি। তাকে বাঁচাতে নেমে রাব্বানীও অক্সিজেন সংকটে পড়েন।

আরও পড়ুন: বাবাকে পিটিয়ে জখম করলো নেশাগ্রস্থ ছেলে

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদুল আলম বলেন, তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভবনের মালিক আব্দুল বারেক বলেন, রাব্বানী ঠিকাদার হিসেবে কাজ করতেন এবং মোহন ছিলেন নির্মাণশ্রমিক। পানির রিজার্ভ ট্যাংকের কাজ করার সময় তারা এই দুর্ঘটনার শিকার হন।


একাত্তর/এআর
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চারপাশের এলাকা।
চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি প্রকল্পের ৮২ বস্তা চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর