হাজীগঞ্জে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭ পিএম

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাতে এসব সংগঠন বিলুপ্তির বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি জানান, উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্তির বিষয়টি জেলা বিএনপি অবগত।

এদিকে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় বিএনপির নেতৃত্ব দিচ্ছেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি বলেন, কমিটি বিলুপ্তির বিষয়টি কেন্দ্রের সিদ্ধান্ত। এই বিষয়ে আমার কিছু বলার নেই।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরে নতুন করে দুটি কমিটি ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন।

এছাড়া হাজীগঞ্জ উপজেলা যুবদল, পৌর যুবদল ও তাদের অধীনস্থ সকল ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়ম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

হাজীগঞ্জ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন কমিটিগুলোর মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে বিলুপ্তি করা হয়েছে। দ্রুতই নতুন কমিটি হবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সিদ্ধান্তে এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।

একাত্তর/আরএ
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর