বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩ এএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চারপাশের এলাকা।

শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ দফায় দফায় চলে রাতভর। এতে দুই পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য তাদের কুমিল্লা ও ঢাকায় পাঠানো হয়েছে।

সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনায় ২-৩ জনের নিহত হওয়ার গুঞ্জন ওঠে। তবে পুলিশ নিহতের বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করেনি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টোরাগড় ও মকিমাবদ সর্দার বাড়ির বিএনপি নেতাকর্মীদের সঙ্গে প্রথম দফায় সংঘর্ষ হয়। ওইদিন রাতে বেশ কয়েকজন আহত হন। সেই রেশ কাটিয়ে না উঠতেই শুক্রবার সন্ধ্যা থেকে আবারো শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। বর্তমানে সংঘর্ষ থামলেও এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে ওই এলাকায়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আটকে যৌথবাহিনীর অভিযান চলছে। এই ঘটনায় রাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

কেএসএইচ
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর