জাহাজ ভাঙ্গার আড়ালে গ্যাস সিলিন্ডার ভাঙ্গার রমরমা কারবার

আপডেট : ১৭ মে ২০২২, ০৮:৪৭ পিএম

জাহাজ ভাঙার আড়ালে চট্টগ্রামের সীতাকুণ্ডে চলছে এলপি গ্যাস সিলিন্ডার ভাঙার রমরমা কারবার। অসাধু চক্র সারাদেশ থেকে সিলিন্ডার এনে বিক্রি করছে রি-রোলিং স্টিল মিলে। 

এদের বিরুদ্ধে কথা বলারও সাহসও পান না স্থানীয়রা। এই বেআইনি ব্যবসা ঝুঁকিতে ফেলছে পরিবেশ ও রি-রোলিং খাতকে। 

সীতাকুণ্ডের ভানু বাজারের একটি বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে প্রকাশ্যে দিবালোকেই কাটা হচ্ছে এলপি গ্যাসের সিলিন্ডার। 

একাত্তরের ক্যামেরা উপস্থিতি টের পেয়ে সিলিন্ডারগুলো রেখেই চলে যায় শ্রমিকরা। আশেপাশে ছড়িয়ে আছে এমন শত শত সিলিন্ডার। 

কারা সিলিন্ডার কাটার ব্যবসায় জড়িত গ্রামের লোক জানলেও নাম বলার সাহস পান না। 

শুধু ভানুর হাটই নয়, সীতাকুণ্ডের বিভিন্ন পয়েন্ট জাহাজ কাটার আড়ালে চলছে সিলিন্ডার কাটাও। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাকভর্তি সিলিন্ডার তারই প্রমাণ। 

দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিলিন্ডারগুলো আনা হয় কাটার জন্য। রাতেই সিলিন্ডার কাটা হয় বেশি; এরপর গোপনে চলে যায় চট্টগ্রাম-ফেনী এবং কুমিল্লার বিভিন্ন রি-রোলিং মিলে।

অথচ আইন মতোই একটি গ্যাস সিলিন্ডারের মেয়াদ আনুমানিক ২০ বছর। 

বিস্ফোরক আইন অনুযায়ী বাজারজাতকারক প্রতিষ্ঠানও অনুমোদন ছাড়া সিলিন্ডারের আকার পরিবর্তন এবং বিকল্প ব্যবহার করতে পারে না। 

অথচ আইনের তোয়াক্কা না করেই অবাধে সিলিন্ডার কাটার ব্যবসা কিভাবে চলে এলপিজি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রশ্ন সেটিই। 

সিলিন্ডার কাটা বন্ধে পদক্ষেপ নিতে চট্টগ্রাম জেলা প্রশাসন, বিদ্যুৎ ও জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনার্জি রেগুলেটরি কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে আবেদন করেছে একটি প্রতিষ্ঠান। 

আর কাটা সিলিন্ডার না কিনতে রি-রোলিং মিল মালিকদের চিঠি দিয়ে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দিয়েও কোন ফল পাওয়া যায়নি। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের দাবি অবৈধ সিলিন্ডার কাটার বিরুদ্ধে বিভিন্ন কোম্পানির অভিযোগ পেয়ে জড়িত কয়েকজনকে আটক এবং কিছু সিলিন্ডার জব্দও করা হয়েছে। তবে আইনের দুর্বলতায় অভিযুক্তরা ছাড়া পেয়ে যাচ্ছেন। 

আরও পড়ুন: পদ্মা সেতুর টোল চূড়ান্ত: গাড়ি ৭৫০ ও বাস ২,৪০০ টাকা

সারাদেশে এলপিজি ব্যবহারকারী ৬০ থেকে ৭০ লাখ পরিবার। এর বোতলজাত ও বিপণন করে ২৮ প্রতিষ্ঠান। এ খাতে বিনিয়োগ ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, সিলিন্ডার কাটা বন্ধ না হলে একটি বিশাল খাত হুমকিতে পড়বে আর পরিবেশেরও ক্ষতি হবে। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর