কুমিল্লা সিটি নির্বাচন: মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু

আপডেট : ১৯ মে ২০২২, ১০:৫৩ এএম

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেয়ার পর মেয়রপদে ৬ জনসহ ১৬৪ জন প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ৯টা থেকে নগরীর মোগলটুলীতে জেলা শিল্পকলা একাডেমিতে যাচাই বাছাই শুরু হয়। 

এদিকে নগরীর ৫ নং ওয়ার্ডে সৈয়দ রায়হান আহমেদ ও ১০ নং ওয়ার্ডে মঞ্জুর কাদের মনি একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই কাউন্সিলর। এই দুই ওয়ার্ড থেকে আর কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেনি। যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র সঠিক হওয়ায় বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হচ্ছেন তারা।  

রিটার্নিং কর্মকর্তা মো: শাহেদুন্নবী চৌধুরী জানান, প্রথমে মেয়র প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছাই করা হয়। পরে কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই করবে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা। যত সময় প্রয়োজন তা নিয়ে পরীক্ষা করা হবে।

এ সময় প্রার্থী নিজে, তার প্রস্তাবকারী এবং সমর্থনকারী কিংবা তার প্রতিনিধি উপস্থিত থাকতে হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

গত ১৭ মে মনোনয়নপ্র জমা দেয়ার শেষ দিনে মোট ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৬ জন মেয়র প্রার্থী, ১২০ জন সাধারণ কাউন্সিলর এবং ৩৮ জন সংরক্ষিত কাউন্সিলর। 

মেয়র পদে মনোনয়নপ্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী(আওয়ামী লীগ), মনিরুল হক সাক্কু -স্বতন্ত্র (বিএনপি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার- স্বতন্ত্র (বিএনপি), ইসলামী আন্দোলনের মো: রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল। জাতীয় পার্টি থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা জমা হয়নি। 

আরও পড়ুন: পি কে হালদারের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ইডি

এদিকে নির্বাচনকে নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োজিত রয়েছেন। নগরে এক প্লাটুন বিজিবি মোতয়েন করা হয়েছে গত ১৫মে থেকে মাসব্যাপী। অন্যদিকে নির্বাচনী কার্যক্রম চলাকালীন সময়ে নগরীতে পাঁচ ধাপের নিরাপত্তা বলয় করেছে জেলা পুলিশ। নগরের বিভিন্ন মোড়ে পুলিশের তল্লাশি চৌকি এবং অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। নগরীর সীমানায় প্রবেশের সময় সন্দেহভাজন এবং অবৈধ যানবাহন আটক করে জরিমানা আদায় করা হচ্ছে।

রিটার্নিং কর্মকর্তা রাশেদুন্নবী চৌধুরী জানান, প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনেই খুবই সুশৃঙ্খল পরিবেশে মনোয়নপত্র জমা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন নির্বাচনের পুরো সময় জুড়েই প্রার্থীরা সবাই সহনশীল আচরণ করবেন এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখবেন। 

 

একাত্তর/আরবিএস  

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর