বাসচালকের মুক্তির দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ১৯ মে ২০২২, ০৪:৪০ পিএম

পাবনায় সড়ক দুর্ঘটনার মামলায় গ্রেপ্তার বাসচালকের মুক্তি ও সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন করেছেন‌ পাবনা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে মানববন্ধনে মিলিত হন তারা। 

এসময় সমাবেশে বক্তারা বলেন, সড়কে যেকোন দুর্ঘটনা এখন হত্যা মামলায় পরিণত হচ্ছে। অবিলম্বে সড়ক দুর্ঘটনার মামলায় গ্রেপ্তার বাসচালক মমিন সরদারকে মুক্তি দেয়ার দাবি জানান তারা। তা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুমকি দেন তারা। 

সড়ক পরিবহন আইনকে 'কালো আইন' আখ্যা দিয়ে বক্তারা বলেন, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ হওয়ার কথা থাকলেও সেটি বাস্তবায়ন হচ্ছেনা। কার দোষে এসব সড়ক দুর্ঘটনা ঘটছে সেটি তদন্ত করে তাকে সাজা দেয়ার দাবি জানান তারা। 

তারা আরও বলেন, আইন অমান্য করে অনেকেই সড়কে যানবাহন পরিচালনা করছে। আর দুর্ঘটনা হলে দোষ দেয়া হচ্ছে চালকদের। তাই এই আইন সংশোধন করে বাসচালককে দ্রুত মুক্তি দেয়ার অনুরোধ করেন তারা।

আরও পড়ুন: পৌর মেয়রের করা মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান, লাইন সম্পাদক আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক শেখ রনি ও সাবেক অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন সহ অনেকে।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ জানুয়ারি ঢাকা-পাবনার মহাসড়কের কাশিনাপুরের ২৪ মাইল এলাকায় বাসের সাথে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হন।

এ ঘটনায় আমিনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। এই মামলায় বাসচালক মমিন সরদার গত ১২ মে পাবনা জজকোর্টে জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত।


একাত্তর/এসজে

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর