কলমাকান্দায় পাহাড়ি ঢলে তলিয়ে গেছে পাকা ধান

আপডেট : ১৯ মে ২০২২, ০৮:১৭ পিএম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দায় বিস্তীর্ণ এলাকার পাকা বোরো  ধান তলিয়ে গেছে। ধানী শ্রমিক সংকটের মধ্যে উপজেলার পানিতে নিমজ্জিত এলাকায় পানির নীচ থেকে পরিবার-পরিজন নিয়ে পাকা ধান কাটার চেষ্টা করছেন কৃষকরা। 

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে সরেজমিনে ঘুরে স্থানীয় কৃষদের তথ্যমতে জানা গেছে, ওই এলাকার প্রায় ৩০০ হেক্টর বোরো পাকা ধান তলিয়ে গেছে। 

কয়েকদিনের বৃষ্টিতে ভারত সীমান্তের পাহাড়ি নদী গনেশ্বরী, মঙ্গলেশ্বরী, মহাদেও, মহেষখলা নদীর ঢলের পানি ঢুকে পড়েছে কলমাকান্দায় ফসলি জমিতে। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসল। 

টানাবৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে কলমাকান্দা উপজেলায় বন্যার আশংকা রয়েছে।

অপরদিকে উপজেলায় ধান কাটা ও মাড়াইয়ের পর থেকেই চলছে টানা বৃষ্টি। মাড়াই করা ধানের স্তূপ থাকতে থাকতে প্রায় ধানেই গজিয়েছে চারা। 

এভাবে আর দু'চারদিন চললে পুরোপুরিই নষ্ট হয়ে যাবে ধান, এ চিন্তা কাটছে না উপজেলার কৃষকদের ।

আরও পড়ুন: সহসাই পদ্মা সেতু উদ্বোধনের দিন জানাবেন প্রধানমন্ত্রী

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক আহমেদ জানান, চলতি মৌসুমে উপজেলায় ২১ হাজার ৪৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে  শিলাবৃষ্টিতে ৫ হেক্টর বোরো ফসল নষ্ট হয়েছে।  

ইতোমধ্যে উপজেলায় ৭৫ ভাগ ধান কাটা হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে মাঠে থাকা কলমাকান্দায় ৩৮ হেক্টর, বড়খাপনে ৫০ হেক্টর ও খারনৈতে ২০ হেক্টর ফসলি জমিসহ ১২০ হেক্টর পাকা বোরো ধান তলিয়ে গেছে।  


একাত্তর/এসজে

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর