উপদাখালীর পানি ২৪ ঘণ্টায় ২৫ সেমি বৃদ্ধি, বন্যা আশঙ্কা

আপডেট : ২১ মে ২০২২, ১১:৩২ এএম

অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দার উপদাখালী নদীর পানি গত ২৪ ঘণ্টায় ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। 

শনিবার (২১ মে) সকাল সাড়ে ৯টা পর্যন্ত কলমাকান্দায় ৪০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সম্প্রতি অতি বর্ষণের কারণে সীমান্তবর্তী গনেশ্বরী, মঙ্গলেশ্বরী, মহাদেও ও মহেষখলা নদীর পানি ও পাহাড়ি ঢলের কারণে ফুলে-ফেঁপে উঠেছে উপদাখালী নদী। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসল। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে কলমাকান্দা উপজেলায় বন্যার আশঙ্কা রয়েছে।

image


পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক মোবারক হোসেন জানান, কলমাকান্দার প্রধান নদী উপদাখালী নদীর ডাকবাংলো পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে বিকেলের মধ্যেই পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুক আহমেদ জানান, ইতোমধ্যে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় ২০০ হেক্টরের মতো বোরো পাকা ধান নিমজ্জিত আছে।


একাত্তর/জো

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর