এক ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে চট্টগ্রাম নগর

আপডেট : ২১ মে ২০২২, ০১:৫২ পিএম

মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই ডুবে গেছে চট্টগ্রাম নগরীর অধিকাংশ নিম্নাঞ্চল। শনিবার (২১ মে) সকাল থেকে হওয়া বৃষ্টিতে ডুবে যায় নগরীর ষোলশহর, ২ নং গেইট বাকলিয়াসহ বিভিন্ন জায়গার ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। 

পানি উঠে যাওয়ায় সড়কে যানবাহন চলাচলেও তৈরি হয় বিঘ্ন। এতে যাত্রী-পথচারী-শিক্ষার্থী ও অফিসযাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। 

সড়ক-বাসাবাড়ি, দোকানপাট-বিল্ডিং এর নীচতলা সব জায়গায় পানিতে থৈ থৈ করছে। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৪৮ মিলিমিটার বৃষ্টিতেই হাঁটু থেকে কোমর পরিমাণ পানিতে তলিয়ে যায় নগরীর মুরাদপুর, ষোলশহর, বাকলিয়াসহ অনেক এলাকা। 

image


সড়কে পানি উঠে যাওয়ায় বিঘ্ন সৃষ্টি হয় যানবাহন চলাচলে। এছাড়া সড়কে জলজটের কারণে যানজটের দুর্ভোগে পড়েন শিক্ষার্থী, অফিসগামী ও দূরপথের যাত্রীরা।

নগরবাসীর অভিযোগ, নগর জলাবদ্ধতা মুক্তির প্রকল্প সময়মতো শেষ না হওয়ায় জলজটের এই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী হাসান বিন শামস জানান, জলাবদ্ধতা প্রকল্পের মাধ্যমে সাতটি খাল সংস্কার হয়েছে। অন্যগুলোও দ্রুত সংস্কার করে রক্ষণাবেক্ষণের জন্য সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। 

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সিডিএ প্রায় ছয় হাজার কোটি টাকার কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। 


একাত্তর/এসজে
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর