রাজবাড়ী সদর উপজেলার বাগমারা পল্লীবিদ্যুৎ এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ মে) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুল্লাহ মিয়া রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া এলাকার মো. বজলুর রহমান মিয়ার ছেলে। তিনি বার্থা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় বিষয়ক শিক্ষক ছিলেন।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, বিদ্যালয়ের পাঠদান শেষে বার্থা উচ্চ বিদ্যালয় থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন শিক্ষক আব্দুল্লাহ মিয়া।
আরও পড়ুন: দুই সন্তান ও স্ত্রীকে গলাকেটে হত্যায় স্বামী গ্রেপ্তার
এসময় তিনি বাগমারা পল্লি বিদ্যুৎ এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী রাজবাড়ী ডিলাক্স বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহটি উদ্ধার করে পাংশা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
ঘাতক বাসটিকে আটক করে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান ওসি।
একাত্তর/এসজে
