নরসিংদীর বেলাবতে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় নিহত রহিমা বেগমের স্বামী গিয়াসউদ্দিন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পিবিআই।
রোববার (২২ মে) সকালে বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটার পর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদী পিবিআই এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গিয়াসউদ্দিন শেখের আচরণ সন্দেহজনক থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে তাকে পিবিআই কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন।
আরও পড়ুন: নিজ বাড়ি থেকে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার
উল্লেখ্য, রোববার সকাল ৮টার দিকে নিহতদের বাড়ীর প্রতিবেশীরা তাদের মৃতদেহগুলো ঘরের ভিতর পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে তদন্ত চালায়।
একাত্তর/এসজে
