বিআরটিসি বাস থেকে পড়ে চালকের সহকারী নিহত

আপডেট : ২২ মে ২০২২, ০৪:২৫ পিএম

কুমিল্লার বুড়িচংয়ের পারুয়ারা এলাকায় বিআরটিসি বাস থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে চালকের সহকারী কিশোর নিহত হয়েছে।  

রোববার (২২ মে) সকাল ১১টার দিকে কু‌মিল্লা-সি‌লেট আঞ্চ‌লিক মহাসড়‌কের পারুয়ারা এলাকায় সকাল  এ দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনায় নিহত কিশোরের বয়স আনুমানিক ১২ বছর। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। 

দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয়রা বাসটিকে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ ক‌রে। পরে পুলিশ বাসের চালককে আটক করে ‌দেবপুর ফাঁড়িতে নিয়ে যান। 

দুর্ঘটনাটি নিশ্চিত ক‌রে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, আটক চালক ভোলা বোরহান উদ্দিন এলাকার বশির উদ্দিনের ছেলে ত‌হিদুল ইসলাম। 

আরও পড়ুন: বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষকের মৃত্যু

এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) জাহিদুর রহমান জানান, কোম্পানীগঞ্জ থেকে চট্টগ্রামগামী বিআরটিসি একটি যাত্রীবাহী বাস ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকায় পৌঁছালে বাসটির দরজায় দাঁড়িয়ে থাকা চালকের সহকারী সড়কে পড়ে গিয়ে পেছনের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যান। এ ঘটনায় এক‌টি মামলা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।


একাত্তর/এসজে

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর