মানিকগঞ্জে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

আপডেট : ২৫ মে ২০২২, ০২:৩৬ পিএম

‘বিদ্রোহীর শতবর্ষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২৫ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কবিপত্নীর প্রমীলা দেবীর জন্মস্থান উপজেলার ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, পুস্তক ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নজরুল গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক নিরঞ্জন অধিকারী।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সানোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- মানিকগঞ্জ নজরুল প্রমীলা পরিষদের সভাপতি মোজাম্মেল হোসেন বাবর, নজরুল প্রমীলা সাংস্কৃতিক গোষ্ঠির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, নজরুল প্রমীলা ইন্সষ্টিটিউটের সভাপতি বাবুল আক্তার মঞ্জু, নজরুল গবেষক কৃষিবিদ রফিকুল ইসলাম চৌধুরী, তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন মোল্লা প্রমুখ।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় জাতীয় কবির ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন

এসময় তেওতা জমিদারবাড়িতে নজরুলে স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়সহ একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান এলাকাবাসী। 

বিকেলে হরিরামপুরের পোদ্দারবাড়িতে থাকছে নজরুলের ঘুড্ডি মেলা।


একাত্তর/এসি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর