কাভার্ডভ্যানভর্তি আতশবাজিসহ তিনজন আটক

আপডেট : ২৫ মে ২০২২, ১১:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানভর্তি বিপুল পরিমাণ আতশবাজিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৫ মে) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর চৌমুহনী এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হল: জেলার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ নরসিংসার গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাগর মিয়া (৩২), শহরের ফুলবাড়িয়া এলাকার জাহের হোসেনের ছেলে আহাদ (২২) ও শফিকুলের ছেলে আরিফুল (১৮)। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক আব্দুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুর চৌমুহনী এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বিভিন্ন খাদ্যপণ্যের স্টিকার লাগানো একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ লাখ টাকার বিভিন্ন ধরণের আতশবাজি ও পটকাসহ তিনজনকে আটক করা হয়। 

তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা থেকে এসব আতশবাজি সংগ্রহ করে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এবং এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর