মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় রাতে টর্চ জ্বেলে সংঘর্ষ, আহত ১০

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কাশীনগর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলো একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব ও তার পরিবার। তবে রাকিবের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে রাজি হয়নি কিশোরীর পরিবার।

কিশোরীর স্বজনদের অভিযোগ, এই বিরোধের জেরে একপর্যায়ে কিশোরীর পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়। পড়াশোনা বন্ধ হলেও কিশোরীর সঙ্গে দেখা করতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠে রাকিব।

মঙ্গলবার রাতে রাকিব ওই কিশোরীর বাড়ির সামনে গিয়ে পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে অশালীন গালিগালাজ করে। কিশোরীর পরিবার এর প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড বাগ্‌বিতণ্ডা শুরু হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘাতের রূপ নেয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বসতবাড়ি। খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। নতুন করে সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও জানান, মূলত মেয়ে সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই উভয় পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো...
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রংপুরের মিঠাপুকুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় নারীসহ কমপক্ষে ১৪ জন...
নেত্রকোনার মদন উপজেলায় মগড়া নদীর ভাঙন থেকে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষার জন্য নেওয়া সুরক্ষা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের...
যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী।
কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করেই স্তব্ধ হয়ে পড়েছিলো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনলাইন সেবা। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্রের প্রধান সার্ভারটি বন্ধ থাকায় বুধবার সকাল থেকেই চরম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর