শরণখোলায় আগুনে পুড়ে ২১ দোকান ছাই

আপডেট : ২৭ মে ২০২২, ০২:৩৬ পিএম

শরণখোলা উপজেলার রাজাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

শুক্রবার ভোর পাঁচটার দিকে একটি ইলেকট্রনিক্সের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাজারের অধিকাংশ দোকানিরা তখন বাড়িতে ছিল। কিছু বুঝে ওঠার আগেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 

পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। 

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

শরণখোলা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. শামসুর রহমান বলেন, মোরেলগঞ্জ ও শরণখোলার দুইটি ইউনিট বাগেরহাটের উপ-সহকারী পরিচালকের নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন যার কারণে আরও শতাধিক দোকান রক্ষা পেয়েছে।

রাজাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, আগুনে ২১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানগুলির কোন মালামাল কেউ রক্ষা করতে পারেনি। সরকারি সহায়তা না পেলে এরা আর কোনদিন উঠে দাড়াতে পারবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা পরিষদ থেকে ইতোমধ্যে পাঁচ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের মাধ্যমে পরবর্তীতে বিধি মোতাবেক সহায়তা করা হবে।


একাত্তর/জো 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর