প্রতীক পেয়েই প্রচারে সরগরম কুমিল্লা নগরী

আপডেট : ২৮ মে ২০২২, ০৭:৪০ পিএম

কুমিল্লা সিটি নির্বাচনে প্রতীক পেয়েই প্রচার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। তাদের সমর্থকদের শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে কুমিল্লা নগরের অলিগলি। সরগরম সামাজিক মাধ্যমও।

শনিবার (২৮ মে) সকাল থেকেই চলছে মাইকিং, সড়কে ঝুলানো হয়েছে পোস্টার। নগরীর প্রেসপাড়া থেকে তড়িঘড়ি করে পোস্টার ছাপিয়ে কর্মী-সমর্থকদের রশি দিয়ে সেগুলো টানাতে ব্যস্ত।

প্রতীক পাওয়ার পর শুক্রবার বিকেল থেকেই নির্বাচনী উৎসব শুরু হয় কুমিল্লা নগরীতে। প্রার্থীর সমর্থকদের শ্লোগানে মুখরিত হয় নগরীর অলিগলি। 

বৈরী আবহাওয়া উপেক্ষা করেই নগরের নোয়াগাও চৌমুহনী থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন তিনি। 

শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন করা হয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের প্রধান নির্বাচনী কার্যালয়। 

এদিকে, সাবেক পৌর মেয়র মনিরুল হক সাক্কু শনিবার থেকে প্রচার শুরু করেছেন। আগের দিন তার সমর্থক ও কর্মীদের সঙ্গে প্রচারের কৌশল নিয়ে বৈঠক করেছেন। 

বসে নেই কাউন্সিলর প্রার্থীরাও। ভোটের মাঠে জোরশোরেই প্রচার চালাচ্ছেন তারা। আর নির্বাচনী আচরণ মেনে প্রচারে অংশ নেয়ার আহবান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজনসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই সিটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন।


রাত পোহালেই কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচন। শনিবার সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ। সিটির ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। শুধু কেন্দ্র নয় পুরো কুমিল্লাকে...
কুমিল্লা সিটির ভোটে এবার মেয়র পদে জয়-পরাজয়ের অন্যতম নির্ধারক হবে শহরতলীর অবহেলিত এলাকার ভোট। যেখানে এখনও কোনো নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছেনি। এসব এলাকার ভোটাররা বলছেন, সিটি নির্বাচন এলে প্রতিবারই তারা...
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণার মাঠে নেমে গেছেন...
গাজীপুরের নির্বাচন শেষ হতেই দেশের আরও দুই সিটি খুলনা ও বরিশালে ভোটের দামামা বেজে উঠেছে। শুক্রবার প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। খুলনা ও বরিশালে মেয়র পদে লড়ছেন ১১ প্রার্থী।...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর