থানার পুকুরে গোসল করতে নেমে তলিয়ে গেলেন এসআই

আপডেট : ২৯ মে ২০২২, ০৩:৫৭ পিএম

সাতক্ষীরার কলারোয়া থানার পুকুরে গোসল করতে নেমে সাঁতার কাটার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। 

রোববার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া থানার ভেতরের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম রাশেদুল ইসলাম (৩০)। তিনি মেহেরপুর জেলার গাঙনি উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। কলারোয়া থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন তিনি। 

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রোববার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কলারোয়া থানার পুলিশ ও কলারোয়া ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় উপ-পরিদর্শক রাশেদুলকে হাসপাতালে নিয়ে আসেন।

প্রাথমিক পরীক্ষা শেষে ধারণা করা হচ্ছে তিনি সাঁতার কাটার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পরে তাকে মৃত ঘোষণা করে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কলারোয়া স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, উপ-পরিদর্শক রাশেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন খবর পেয়ে তাৎক্ষনিক তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.  নাসিরউদ্দিন মৃধা জানান, গত ২৩ মার্চ কুষ্টিয়া জেলার উকশা থানা থেকে রাশেদুল কলারোয়া থানায় উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। 

আরও পড়ুন: জহুরুল হক হলের পুকুরে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

রোববার সকালে থানার ভেতরের পুকুরে গোসল করতে নেমে সাঁতার কাটার একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পুকুরের পানিতে ডুবে যান। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রাশেদুলের পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানান তিনি।

ওসি আরও জানান, দুপুর দুইটায় সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পুলিশ লাইনে প্রথম জানাজা শেষে রাশেদুলের লাশ তার গ্রামের গ্রামের বাড়িতে পাঠানো হবে।


একাত্তর/এসজে

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর