টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে টাঙ্গুয়ার হাওরের লামাগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল মাজেদ পিপুল। তিনি রাজশাহী নগরের শাহ মখদুম থানার মধ্যনদা পাড়া এলাকার নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহী মোহনপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ফারুক আহমদ জানান, বৃহস্পতিবার সকালে মধ্যনগর এলাকা থেকে ‘জলপাহাড়ী’ নামের একটি হাউজবোটে করে একদল শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। সকাল সাড়ে ১০টার দিকে হাওরের লামাগাঁও এলাকায় বোটে থাকা পর্যটকদের কয়েকজন গোসল করতে পানিতে নামেন। এ সময় সাঁতার কাটার একপর্যায়ে আব্দুল মাজেদ পিপুল পানিতে তলিয়ে নিখোঁজ হন।

পরে সময়ে স্থানীয় বাসিন্দা ও সহযোগীদের সহায়তায় দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এসি
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীর প্রবাসী হওয়ার মাত্র তিন দিনের মাথায় তিন শিশুসন্তানকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মাদকাসক্ত বাবা। হাসপাতালে চিকিৎসাধীন ওই বাবার...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর