ঝালকাঠিতে অভিযানে আট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

আপডেট : ২৯ মে ২০২২, ০৬:২৬ পিএম

ঝালকাঠিতে লাইসেন্স নবায়ন এবং অন্য প্রয়োজনীয় শর্ত প্রতিপালন না করায় আটটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া একটি ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানাসহ ১০টি প্রতিষ্ঠানকে সাত থেকে ৩০ দিনের বিভিন্ন মেয়াদ দিয়ে প্রয়োজনীয় শর্ত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। 

রোববার (২৯ মে) সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জেলা শহরসহ চার উপজেলায় স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ এ যৌথভাবে এ অভিযান চালায়।

সদর উপজেলায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার সিয়াম আহসান প্রমুখ। 

এসময় ১৪ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে দুটিকে বন্ধ, একটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকিগুলোর মধ্যে সাতটি প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে সময় দিয়ে লাইসেন্স নবায়নসহ অন্য প্রয়োজনীয় শর্ত পূরণের নির্দেশ দেওয়া হয়। 

সিভিল সার্জন ডা. শিহার উদ্দিন জানিয়েছেন, সার্বক্ষণিক চিকিৎসক না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ঝালকাঠি সদরের স্কয়ার ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আরও পড়ুন: রাজবাড়ীতে ছয় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

অপরদিকে রাজাপুরে দুটি ও কাঁঠালিয়ায় চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিকে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। নলছিটিতে চারটির মধ্যে দুটি ক্লিনিককে সময় দেয়া হয়েছে।  


একাত্তর/এসি

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর