রাজবাড়ীতে ছয় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আপডেট : ২৯ মে ২০২২, ০৬:০১ পিএম

রাজবাড়ীতে অবৈধ ছয়টি বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা করা হয়েছে একটি ক্লিনিককে।

সিলগালা হওয়ায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজবাড়ী শহরের চারটি ও পাংশা উপজেলার দুটি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার রয়েছে।

রোববার (২৯ মে) সকাল ১০ থেকে বিকেল  চারটা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও জেলা পুলিশ সদস্যরা রাজবাড়ী জেলা শহর অভিযান চালায়।

অপরদিকে পাংশায় উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নুসহাত তাসনিম আওন অভিযান পরিচালনা করেন।  

সিলগালা হওয়া ক্লিনিকগুলো হলো, রাজবাড়ী জেলা শহরের আল রাজি ডায়াগনস্টিক সেন্টার, ডিজিটাল ক্লিনিক রাজবাড়ী, মেরি ক্লিনিক, শেফা ডায়াগনস্টিক সেন্টার। পাংশা উপজেলার মা ও শিশু ডায়াবেটিক সেন্টার, এনআর ক্লিনিক। 

এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাকায় রাজবাড়ীর রাবেয়া ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন: সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায় স্বীকার

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চলমান আছে। যেসব প্রতিষ্ঠানে কাগজপত্র অনুমোদন নেই সেগুলো সিলগালা ও যাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। এ অভিযানে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জেলা পুলিশ সদস্যরা সহযোগিতা করছে। 


একাত্তর/এসি

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর