ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নবজাতকের মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২২, ০৫:১৬ পিএম

বগুড়ায় নবজাতক যমজ শিশুকে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত পরিবারের বাকি সদস্যরা শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বুধবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাবগ্রাম আকাশতারা এলাকার রেলগেটে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম দিয়া। আহতরা হলেন- দিয়ার বাবা মিন্টু মিয়া, মা মারুফা ইসলাম রিয়া ও আরেক শিশু। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে এগারোটায় বগুড়া সদরের আকাশতারা নামক স্থানে ঢাকা থেকে আসা মাইক্রোবাসটি রেলগেট পার হওয়ার সময় লালমনিরহাট থেকে সান্তাহারগামী টুয়েন্টি ডাউন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

আরও পড়ুন: গৃহস্থের মুরগির খোপ থেকে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে দিয়া নামের ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়। 

নিহত শিশুর মা মারুফা ইসলাম রিয়া জানান, তার দুই শিশু এবং পরিবারের সবাই মিলে ঢাকার মহাখালী থেকে বগুড়ায় তার মায়ের বাড়িতে যাবার সময় এই দুর্ঘটনা ঘটে। 

রেলগেটে কোন পয়েন্টম্যান না থাকায় এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। 

বগুড়া রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


একাত্তর/এসজে

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর