কুয়াকাটায় সমুদ্রে নিখোঁজ পর্যটক চেন্নাইয়ে উদ্ধার

আপডেট : ০৪ জুন ২০২২, ০৮:২১ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের ৯ দিন পর খোঁজ মিললো পর্যটকের। তার পরিবার জানিয়েছে, তিনি ভারতের চেন্নাই থেকে বাড়িতে ফোন করেছিলেন।

ওই পর্যটকের নাম ফিরোজ শিকদার (২৭)। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা।

ফিরোজের বড়ো ভাই মাসুম সিকদার জানান, শনিবার (৪ মে) দুপুরে ফিরোজ তাকে ফোন করে জানায় সে বর্তমানে ভারতের চেন্নাই প্রদেশে আছে।

ফিরোজের বরাত দিয়ে মাসুম বলেন, গত ২৬ মে দুপুরে সৈকতে গোসলে নামার পর ঢেউয়ে গভীর সমুদ্রে তিনি ভেসে যান। পরে সমুদ্রে একটি কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাই প্রদেশে নিয়ে যায়। বর্তমানে তিনি ভারতের দক্ষিণ উপকূলীয় চেন্নাই প্রশাসনের জিম্মায় চিকিৎসাধীন রয়েছেন।

image


কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, বিষয়টি ফিরোজের ভাই নিশ্চিত করেছেন। আমরা খোঁজ নিয়ে দেখছি। পরে আসল রহস্য জানা যাবে।

আরও পড়ুন: সরকারি গাড়িতে নারী চালক নিয়োগ দেয়া হবে: কাদের

মহিপুর থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, গত ২৬ মে দুপুরের সময় সৈকত এলাকায় সাগরে গোসল করার সময় নিখোঁজ হয় ফিরোজ। এই মর্মে থানায় একটি জিডিও করা হয় পরিবার থেকে। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড সাগরে উদ্ধার অভিযানও চালায়।

 

একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর