সাংবাদিকদের ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক

কেমিক্যালের ধরণ না জানায় আগুন নেভাতে দেরি

আপডেট : ০৫ জুন ২০২২, ০৫:৫৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আগুন ১৩ ঘণ্টারও বেশি সময় পরেও কেন নিয়ন্ত্রণে আনা যায়নি, তার কারণ জানালেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। 

ঘটনাস্থলে রোববার (৫ জুন) সকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে মো. মাইন উদ্দিন এই তথ্য জানান। 

ব্রিগেডিয়ার মাইন বলেন, কন্টেইনারের ভেতরে বিপুল পরিমাণ কেমিক্যাল রয়েছে। কিন্তু কোন কনটেইনারে কি কেমিক্যাল আছে সেটা আমাদের জানা নাই। একেকে কেমিকেলের ধরন একেক রকম। এজন্য আমাদের আগুন নেভাতে বেশ সময় লাগছে। 

তিনি জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয় থেকে একটি বিশেষায়িত দল ডাকা হয়েছে যারা কেমিকেলের আগুন নেভাতে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত। 

এখন পর্যন্ত আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ জন কর্মী নিহত হয়েছেন এবং ২১ জন কর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি। 

আহত ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে ছয় জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ১৫ জন চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে গ্যাস লিকেজের ঘটনায় বিষক্রিয়ায় এখন পর্যন্ত আটজন শ্রমিক নিহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল নেসা ইরাকে (৮) অপহরণ ও হত্যার মামলায় একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর