সীতাকুণ্ডে আগুন: উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী

আপডেট : ০৫ জুন ২০২২, ০৫:৫৮ পিএম

১২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন। ইতোমধ্যে সেখানে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় কাজ করছে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট। এবার তাদের সঙ্গে সেনাবাহিনীও উদ্ধার তৎপরতায় যোগ দিচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে রবিবার (৫ জুন) সকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন এ তথ্য জানান। 

বিভাগীয় কমিশনার বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনায় ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নিতে সেনাবাহিনীর দেড়শ' থেকে দুইশ' সেনাসদস্যের একটি বিশেষ দল আসছে।

আর কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর এই বিশেষ দলটি ঘটনাস্থলে এসে পৌঁছাবে বলেও জানান তিনি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনাস্থলে উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনীর বিশেষ দলটি। 


একাত্তর/জো 

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে গ্যাস লিকেজের ঘটনায় বিষক্রিয়ায় এখন পর্যন্ত আটজন শ্রমিক নিহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল নেসা ইরাকে (৮) অপহরণ ও হত্যার মামলায় একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর