ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

আপডেট : ০৫ জুন ২০২২, ১১:২৯ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

অভিযোগ করা হচ্ছে, রোববার (৫ জুন) বিকেলে উপজেলার রজনীকান্ত সেন রাস্তার মাজেম মিয়ার গড়ানে বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদের নেতৃত্বে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল ইসলাম ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়।

জানা যায়, ঘটনার সময় চেয়ারম্যানের সাথে থাকা ভাঙ্গাবাড়ী ইউপি সদস্য আব্দুল কাদের তালুকদার চেয়ারম্যানকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন।

গুরুতর অবস্থায় ইউপি সদস্য কাদের তালুকদারকে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়, অবস্থার সংকটাপন্ন হলে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইউপি চেয়ারম্যান জহরুল ইসলাম ভূঁইয়া বলেন, বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ আমাকে প্রথমে গাড়ি রোধ করে। পরবর্তীতে তার সাথে থানা অন্যরা রড ও হাতুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়।

তবে বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ বিষয়টি অস্বীকার করে বলেন, আমি মারামারি থামানোর চেষ্টা করেছি। এ ঘটনার সাথে আমি জড়িত না।

আরও পড়ুন: নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএম কন্টেইনার ডিপো

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বিষয়টি শুনেছি। বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণও করেছি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর