পেকুয়ায় মাদক কারবারিদের হামলায় তিন পুলিশ আহত

আপডেট : ০৯ জুন ২০২২, ১০:১০ এএম

মাদক কারবারিদের  হামলায় কক্সবাজারের পেকুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত কানন সরকারসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছে। 

বুধবার (৮ জুন) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশের আহত অপর দুই সদস্য হলেন, পেকুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন ও কনস্টেবল আল আমিন। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে পুলিশ পরিদর্শক কানন সরকারের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল আলম জানান, চিহ্নিত মাদক কারবারি শাহ আলমের ঘরে মাদক বেচাকেনার খবরে অভিযানে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহ আলম তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র সহকারে পুলিশ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকারের মাথায় গুরুতর জখম হয়।

তিনি আরও জানান, পুলিশ সদস্যদের ওপর হামলাকারীদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/জো

শেরপুরের শ্রীবরদীতে তাঁতি দলের কর্মী সমাবেশ শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলার ঘটনায় রাতে অভিযান চালিয়ে বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। হামলার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের...
পাবনা সদর উপজেলায় খড়ি বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজি চালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা তিন পুলিশ সদস্য। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর