ট্রলির ধাক্কায় অটোরিকশা চালক নিহত, আহত তিন পুলিশ সদস্য

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৩ পিএম

পাবনা সদর উপজেলায় খড়ি বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজি চালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা তিন পুলিশ সদস্য। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে উপজেলার শাহারদিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সিএনজি অটোরিকশা চালক শাহেদ মাহমুদ লিমন (২৫) পাবনা পৌর সদরের দক্ষিণ রাঘবপুর মহল্লার বাসিন্দা। আহত তিন পুলিশ সদস্য হলেন হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির এএসআই আমিন উদ্দিন, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও রাসেল হোসেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, রাতে একটি সিএনজি অটোরিকশা রিকুইজিশন করে টহলে বের হয় হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। রাত একটার দিকে পাবনা সদরের কাশিপুর থেকে রূপপুর সড়কের শাহারদিয়ার নামক স্থানে খড়ি বোঝাই একটি ট্রলি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক শাহেদ মাহমুদ লিমনের মৃত্যু হয়। 

আরও পড়ুন: মেহেরপুরে ছয়টি স্বর্ণের বারসহ নারী ও পুরুষ আটক

তিনি আরও জানান, আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে কনস্টেবল জাহাঙ্গীর হোসেনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করেন চিকিৎসক।


একাত্তর/জো

পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর