সীতাকুণ্ডের আগুনে দগ্ধরা মানসিক ট্রমায় আক্রান্ত

আপডেট : ১২ জুন ২০২২, ০৬:১৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় আহতদের অনেকেই মানসিক ট্রমায় ভুগছেন। তারা কিছুতেই ভুলতে পারছেন না দুঃসহ সেই ঘটনা। 

চট্টগ্রাম মেডিক্যালের চিকিৎসকরা বলছেন, এ ঘটনায় আহতরা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠার পর, তাদের অনেকের মনো-চিকিৎসার প্রয়োজন হতে পারে। 

বিএম ডিপোর বিস্ফোরণের সাথে সাথেই গায়ে আগুন ধরে যায় ডিপোর ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ার জামিরুল ইসলামের। নিজেকে বাঁচাতে ঝাঁপ দেন ডিপোর পাশের একটি পুকুরে।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নিয়ে আসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার এক সপ্তাহ পার হলেও সেদিনের কথা বিন্দুমাত্র ভুলতে পারেননি তিনি।

আগুন আর বিস্ফোরণের সেই ভয়াবহ ঘটনার কথা মনে হলে এখনও শিউড়ে উঠছেন। ঠিক মতো ঘুমাতে পারেন না। ওষুধের সহায়তায় ঘুমাতে হয় থাকে।

একই ঘটনায় আহত হন কনটেইনার ডিপোর রিসিভার আমিরুল ইসলাম। এখনো ঘুমের মধ্যেই আঁতকে উঠেন সেই স্মৃতি মনে করে। যেন স্বপ্নের মধ্যে ফিরে আসে আগুন। 

জামিরুল আর আমিরুলের মতো আরও অর্ধশত রোগী এখনও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। 

আরও পড়ুন: সীতাকুণ্ডে আগুনে আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

এদের কারও অবস্থা আশংকাজনক না হলেও, দৃষ্টিশক্তি কমে যাওয়াসহ নানা জটিলতায় ভুগছেন অনেকে। আছেন মানসিক ট্রমায়।

চিকিৎসকরা বলছেন, আহতদের পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। আর তাদের অনেকের মধ্যে দুর্ঘটনার ট্রমা কাজ করছে। যা থেকে বের হতে বেশ কিছু দিন সময় লাগবে। 

গত চার জুন সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মারা যান ৪৭ জন। আহত হন দুশ’রো বেশি মানুষ।


একাত্তর/এসজে

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর