ইভিএমের বোতাম চেপে খুশি কুমিল্লার ভোটাররা

আপডেট : ১৩ জুন ২০২২, ১২:৪৫ পিএম

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণের জন্য ১০৫টি কেন্দ্রে একযোগে মক ভোটিং শুরু হয়েছে।

সোমবার (১৩ জুন) সকাল ১০টা থেকে এই মক ভোটিং কার্যক্রমের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

সরেজমিন, সকাল থেকে নগরীর বিভিন্ন কেন্দ্রে মক ভোটিংয়ে সাধারণ মানুষদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে পরীক্ষামূলক এই ভোট দেওয়া পদ্ধতিতে আগতরা সন্তুষ্টি জানিয়েছেন ইভিএমে ভোট পদ্ধতিতে।

ভোটাররার জানান, তারা ব্যালটের চেয়ে সহজে এবং দ্রুত ভোট দিতে পেরেছেন। 

কুমিল্লা সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, মক ভোটিংয়ে ভোটাররা ইভিএমের প্রতি সন্তুষ্টি জানিয়েছেন। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচনে পাঁচ মেয়র এবং সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর মিলে ১৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথমবারের মতো ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ৬৪০টি কক্ষে ভোটগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার ভোট দেবেন। 

আরও পড়ুন: শ্রম আইনে ড. ইউনূসের মামলার কার্যক্রম দুমাস স্থগিত

তিনি আরও বলেন, সোমবার (১৩ জুন) রাত আটটায় শেষ হবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচার। কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সম্পন্ন হবে মঙ্গলবার। ১০৫টি কেন্দ্রে শুধু পুলিশের সদস্যই নিয়োজিত থাকবে তিন হাজারের বেশি। এছাড়া সাদা পোশাকের পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও থাকবেন কেন্দ্র পাহারা ও টহলে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর