বাঁধ ভাঙার আতঙ্কে আছে ধরলা পাড়ের মানুষ

আপডেট : ১৩ জুন ২০২২, ০১:০০ পিএম

বাঁধ ভাঙার আতঙ্কে আছেন ধরলা পাড়ের মানুষ। কুড়িগ্রামের ১০ গ্রামের মানুষ বলছেন, বেড়িবাঁধের ৩০টি পয়েন্ট ভীষণ ক্ষতিগ্রস্ত। তাই, বন্যায় সর্বস্ব হারানোর শঙ্কা বাড়ছেই। 

২০১৭ সালে ধরলার পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ভেসে যায় সদর উপজেলার সন্ন্যাসী গ্রামের বাহাদুর মিয়ার ঘরবাড়ি। এরপর অনেক কষ্টে নতুন ঘরবাড়ি নির্মাণ করেন তিনি।  

এরপর বাঁধের ৫২ কিলোমিটার অংশ মেরামত করে দেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু আবারো বাঁধের বিভিন্ন অংশ ধসে যাওয়ায় আতঙ্কে আছেন এই কৃষক। 

বাহাদুরের মত আতঙ্কে আছেন বাঁধের আশপাশের ১০ গ্রামের মানুষ। তারা বলছেন, সদরের মদাজাল ফাড়া গ্রাম থেকে রাজারহাটের জয়কুমর গ্রাম পর্যন্ত অন্তত ৩০ পয়েন্ট ধসে গেছে।  

পানি উন্নয়ন বোর্ড একে ‘রেইন কাট’ বললেও বাঁধে বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। কৃষি পণ্য আনা নেয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে অচলাবস্থা।

গ্রামবাসীর অভিযোগ, অনেক দিন ধরে বাঁধের এই দুরবস্থা হলেও ঠিকাদার বা পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিচ্ছে না। আবার মেরামত হলেও সেটা দায়সারা ভাবে করা হয়।  

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা বলছেন, বাঁধ মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে, কিছু কিছু জায়গায় কাজও শুরু হয়েছে। তাদের আশা শিগগিরই শেষ হবে সংস্কার কাজ।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কমপক্ষে পাঁচ কিলোমিটার এলাকা এখন ঝুঁকিপূর্ণ। আর, তাই দশ গ্রামের কমপক্ষে সাত হাজার মানুষ আছেন ঝুঁকিতে। 

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর