মাদরাসায় ছাত্র বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৩ জুন ২০২২, ০৩:০০ পিএম

বগুড়ায় মাদরাসা ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগ এক শিক্ষককে র‌্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুন) রাতে তাকে জেলার আদমদীঘি উপজেলার চাঁপাপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রের বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে গত ১ জুন রাতে আদমদীঘি উপজেলার ফয়জুল উলুম কওমি মাদরাসায় এ বলাৎকারের ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ছাত্র ওই মাদরাসার মক্তব শ্রেণির ছাত্র।

গ্রেপ্তার মাদরাসা শিক্ষকের নাম মাহফুজ (৩৫)। তিনি ওই মাদরাসার শিক্ষক এবং আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজার এলাকার বাসিন্দা।

জানা যায়, বগুড়ার উত্তর চেলোপাড়ার ওই শিশুটি এতিমখানায় আবাসিকে থেকে আড়াইল ফয়জুল উলুম কওমি মাদরাসায় মক্তব শ্রেণিতে পড়ছিল। গত ১ জুন রাত সাড়ে ১০টার দিকে শিশুটি ওই শিক্ষকের বলাৎকারের শিকার হয়। 

পরে ৪ জুন শিশুটির মা তাকে দেখতে এলে সে ঘটনাটি জানায়। পরে মা মাদরাসার সভাপতি মকলেছার রহমানকে বিষয়টি জানান। কিন্তু সভাপতি ঘটনাটি ধামাচাপা দিতে কোনো ব্যবস্থা না নিয়ে ওই শিক্ষককে মাদরাসা থেকে তাড়িয়ে দেন। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২, সংঘর্ষে আহত ২০

অবশেষে বিষয়টি থানা পুলিশের নজরে পড়লে বগুড়া র‌্যাব-১২ সহযোগিতায় থানা পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসি

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
বুয়েট থেকে পাস করে প্রাথমিকে শিক্ষকতা বেছে নেওয়া প্রকৌশলী, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা শিক্ষক এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে পরিচিতি পাওয়া পরিবেশপ্রেমী—সমাজ পরিবর্তনের এমন ব্যতিক্রমী তিনজন মানুষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর