বাড়ছে করোনা, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট : ১৩ জুন ২০২২, ১০:৩৯ পিএম

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সবাইকে সতর্ক থাকার পরমর্শ দিয়েছেন। সবাইকে স্বাস্থ্যবিধি পরিপালনে সচেতন হওয়ার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী। 

সোমবার (১৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা কিছুটা বেড়েছে। গতকাল (রোববার) শনাক্ত রোগী ছিল ১০৯ জন। কোভিড এখনও নির্মুল হয়নি। এখন স্বাভাবিক অবস্থায় থাকলেও করোনা যেকোনো সময় অস্বাভাবিক হতে পারে। ইতিমধ্যে মন্ত্রীসহ অনেক গণ্যমান্য ব্যক্তি ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।

সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন সবাইকে আগের মতো স্বাস্থ্য সচেতন হতে হবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে।

যারা এখনও করোনা প্রতিরোধী টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেওয়ারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাবিশ্বে যে কয়টি দেশ করোনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তার মধ্যে বাংলাদেশ পঞ্চম। আর এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণ করা হয়েছে বলেই এখন দেশের সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: ইভিএমের বোতাম চেপে খুশি কুমিল্লার ভোটাররা

আসন্ন ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা গত অর্থবছরের তুলনায় চার হাজার কোটি টাকা বেশি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়াও খাতটিতে এবছর পাঁচ হাজার কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/এসি

রাজধানীতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 
দেশের দুই কোটির বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের টিকাদান কর্মসূচির এ অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে।
দেশের সব ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় রূপান্তর করার ইচ্ছা রয়েছে এবং তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ...
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর