ইভিএম নিয়ে জটিলতার কথা জানালেন সাক্কু

আপডেট : ১৫ জুন ২০২২, ০১:৪৯ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু। সেই সঙ্গে জয়-পরাজয় যাই হোক ভোটের ফলও মেনে নেয়ার কথা জানিয়েছেন দুইবারের এই মেয়র। 

বুধবার সকালে নগরীর হোচ্চা মিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। তিনি বলেন, সার্বিকভাবে ভোটের পরিবেশ ভালো তবে ইভিএম-এর কারণে ভোট দিতে কিছু সমস্যা হচ্ছে। 

ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সাক্কু বলেন, ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত। জয়-পরাজয় যেটাই হোক, রেজাল্ট নিয়ে যাব। মাত্র তো এক ঘণ্টা গেলো। হোক না আরও, তারপর বলা যাবে।

আরও পড়ুন: ইভিএম নিয়ে বড়ো কোনো সমস্যা দেখছেন না রিটার্নিং কর্মকর্তা

এছাড়া ইভিএম জটিলতা ও ধীরগতির কারণে বিভিন্ন কেন্দ্রে ভোটারেরা ভোট দিতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন মনিরুল হক সাক্কু। তিনি জানান, ইভিএমে ধীর গতির কারণে শেষ পর্যন্ত সবাই ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে তাঁর শঙ্কা রয়েছে।

প্রশাসন সহযোগিতা করছে, নৌকার প্রার্থীর এমন অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সাক্কু। তিনি জানান, নির্বাচনের পরিবেশ ভালো আছে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর