ইভিএম নিয়ে বড়ো কোনো সমস্যা দেখছেন না রিটার্নিং কর্মকর্তা

আপডেট : ১৫ জুন ২০২২, ০৪:২৬ পিএম

কুমিল্লা সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বড়ো ধরনের কোন অভিযোগ নেই জানিয়ে রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী বলেছেন, সবগুলো মেশিন ঠিকঠাক কাজ করছে এ রকম নয়। কারিগরি টিম আছে, তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। অনভ্যস্ততার কারণে এ রকম হতে পারে।

বুধবার সকালে রানীরদীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি, সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছেন। বৃষ্টি আসার কারণে ভোটার উপস্থিতি একটু কম আছে। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি।

ইভিএম নিয়ে কিছু জটিলতা হচ্ছে, বিভিন্ন প্রার্থীর এমন অভিযোগের জবাবে শায়েদুন্নবী চৌধুরী বলেন, আসলে এটা একটা টেকনোলজির বিষয়, অনেক ভোটার ওইভাবে পরিচিত না; ভোট কেন্দ্রে এসে ভাবে, কীভাবে এখানে ভোট দেবে? এতে কিছুটা সমস্যা হচ্ছে। 

তিনি বলেন, ধীরগতির বিষয়টা হচ্ছে, এখানে একজন ভোটার কিন্তু তিনটা ব্যালটে ভোট দেন। তারা ভোট দেওয়ার আগে চিন্তা করতে সময় নেন। তাছাড়া এবারই প্রথমবার ইভিএমে ভোট দিচ্ছেন। এসব কারণে কিছুটা সময় লাগতে পারে।

আরও পড়ুন: ভোটের পরিবেশ চমৎকার, ফল মেনে নেবো: রিফাত

ইভিএমে অনেকের আঙুলের ছাপ মিলছে না, এমন অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, প্রার্থীরা ভোটারের নাম ও স্লিপ দিয়েছেন। যথাযথভাবে আইডেন্টিফাই করা হয়েছে। অনেক সময় রেখার কারণে আঙুলের ছাপ মিলতে সমস্যা হতে পারে। তবে যাদের ফিঙ্গার মিলছে না শেষ পর্যন্ত তারা ভোট দিতে পারবেন বলে আশাবাদী এই রিটার্নিং কর্মকর্তা।

সকাল আটটায় কুসিক নির্বাচনের ভোট নেয়া শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে ৬৪০টি বুথে ভোট হচ্ছে ইভিএমে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২ জন। 


একাত্তর/এসি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর