কুমিল্লা সিটির ১০ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন রিফাত

আপডেট : ১৬ জুন ২০২২, ১২:৫৮ পিএম

প্রথমবারের মতো কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে দাঁড়িয়ে বাজিমাত করছেন আওয়ামী লীগ প্রার্থী রিফাত। প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী দুই বারের মেয়র মনিরুল হক সাক্কুকে ৩৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

বিজয়ের অনুভূতিতে রিফাত বলেন- এ বিজয় নৌকার বিজয়, এ বিজয় শেখ হাসিনার, এ বিজয় আমার নেতা বাহার ভাইয়ের বিজয়, বিগত দিনে সিটি কর্পোরেশনে যারা দুর্নীতি করেছে তাদের শ্বেতপত্র প্রকাশ করব।

রিফাত বলেন, কুমিল্লাবাসীকে দেওয়া কথা আমি রাখবো। আমি কুমিল্লার মানুষকে কথা দিয়েছি। কথা রাখবো।

কুমিল্লাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরফানুল হক রিফাত বলেন, নগরীর যানজট ও জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য আপনাদের কাছে এক বছর সময় চাইলাম। ইনশাল্লাহ একবছরের মধ্যে আপনারা এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন।

তিনি বলেন, সিটি কর্পোরেশনকে আমি দলীয় কার্যালয় বানাবো না। নগর ভবনের দরজা সবার জন্য সবসময় খোলা থাকবে। আমার বাসার দরজাও খোলা থাকবে।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, সিটি কর্পোরেশনে বিগত ১০ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করব। এটা আমার প্রথম দায়িত্ব। কুমিল্লার মানুষকে আমি কথা দিয়েছি।

এর আগে, বুধবার (১৫ জুন) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী।

নির্বাচনে ৩৪৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আরফানুল হক রিফাত। তিনি পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

কুমিল্লা সিটি কর্পোরেশনের ১০৫ কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাউন্সিলর পদে ১০৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী অংশ নেন।

১০৫ কেন্দ্রে রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাক্কু ভোট পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে রাত ৯টা ৪৫ মিনিটে কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

মোট ভোটের সংখ্যা ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০। এরমধ্যে ভোট পড়েছে এক লাখ ৩৪ হাজার ৬৪। ভোট পড়েছে ৫৮ দশমিক ৭৪ শতাংশ। বাতিল ভোটের পরিমাণ ৩১৯টি।

আরও পড়ুন: উত্তেজনা আর নাটকীয়তা শেষে হাসি হাসলেন নৌকার রিফাত

এবারই প্রথম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সবকটি কেন্দ্রে ও ভোট কক্ষে ছিল সিসি ক্যামেরা। বৃষ্টি উপেক্ষা করে কোনোরকম ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোনো প্রার্থীর পক্ষ থেকে ছিলো না কোনোরকম অভিযোগ-অনুযোগ।

শতভাগ ইভিএম-এ সম্পন্ন হওয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে ভোটর উপস্থিতি ছিল বেশ আশাব্যঞ্জক।

নির্বাচনের পরিবেশ নিয়ে বড় কোনো প্রশ্ন উঠেনি কোনো পক্ষ থেকে। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ভোট পড়েছে ৫৮ দশমিক ৭৪ শতাংশ।


একাত্তর/আরএ

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অপচয়ের খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিগত সরকারের...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চালকসহ অন্তত ১৪ জন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় কারণ অনুসন্ধানে...
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের পর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রংপুরে এক আবেগঘন সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর