হাসপাতাল রোগি সরঞ্জাম সবই আছে, নেই চিকিৎসক ও নিরাপত্তা

আপডেট : ১৬ জুন ২০২২, ১০:৩১ পিএম

বিভিন্ন পদে জনবল না থাকায় নানা সংকট তৈরি হয়েছে একশ শয্যার ফরিদপুর জেনারেল হাসপাতালে। অধিকাংশ সার্জনের পদ খালি থাকায় তিন বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে কয়েকটি বিভাগের অস্ত্রপচারের কাজও। কোটি টাকার আলট্রসনোগ্রাম ও এক্সরে মেশিন কোনো কাজে লাগছেনা রোগীদের। আর হাসপাতালের জন্মলগ্ন থেকে অদ্যবদি নিরাপত্তা প্রহরীর পদ সৃষ্টি না হওয়ায় প্রতিনিয়ত ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা। জেলা সিভিল সার্জনের দাবী, সংকটের বিষয়গুলো বার বার উর্দ্ধতনদের লিখিতভাবে জানিয়েও ফল মিলছে না।

হাসপাতালটিতে ১২টি কনসালটেন্ট পদের বিপরীতে আছে চারজন। ইএনটি, শিশু, সার্জারী আর অর্থপেডিক্স এর মতো গুরুত্বপূর্ণ বিভাগের সার্জন না থাকায় তিন বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে অস্ত্রপচারের কাজ। তাই খালি পড়ে থাকে সার্জারী বিভাগের বেড। এসব বিভাগের সেবা নিতে মানুষকে ছুটতে হয় অন্যত্র।  

রোগীদের অভিযোগ, নানা সংকটের কারণে কাঙ্খিত সেবা পাননা তারা। কনসালটেন্টের অভাবে আলট্রাসনোগ্রাম ও এক্সরে এর মতো মেশিনগুলো কাজে লাগছেনা রোগীদের, তাই বাধ্য হয়েই উচ্চমূল্যে বাইরের ল্যাব থেকে পরীক্ষা নীরিক্ষা করাতে হচ্ছে তাদের। অপরিচ্ছন্নতার অভিযোগও রয়েছে রোগীদের।

দ্বায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার গণেশ কুমার আগরওয়ালা, জানান হাসপাতালটিতে ৩৭ জন চিকিৎসকের পদের বিপরীতে আছেন ১১জন। অন্যান্য পদেও রয়েছে শূন্যতা। এতে রোগীদের কাঙ্খিত সেবা নিশ্চিত করা দুরূহ হয়ে দাড়িয়েছে। আর সেবিকাদের দাবী, নিরাপত্তা প্রহরীর পদ না থাকায় রাতে ঝুকি নিয়ে কাজ করতে হয় তাদের। 

জেলার সিভিল সার্জন জানান, বিষয়গুলো বার বার উর্দ্ধতনদের লিখিতভাবে জানানো হলেও অদ্যবদি কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তিনি জানান, নিরাপত্তা প্রহরীর পদও হাসপাতালের জন্মলগ্ন থেকে সৃষ্টি না হওয়ায় চুরি ছিতাইয়ের মুখোমুখী হতে হয় হাসপাতালে অবস্থানকারীদের। তবে, সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে পদগুলো পূরণ করা হলে কাঙ্খিত সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, ১৯১৭ সালে তিন একর জায়গার উপর গড়ে ওঠে ফরিদপুর জেনারেল হাসপাতাল। জেলার নয়টি উপজেলার মানুষ এখান থেকে সেবা নিয়ে থাকেন। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ছয় শতাধিক মানুষ সেবা নিয়ে থাকেন। আর শত বেডের এ হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা কখনো কখনো আড়াইশতকেও ছাড়িয়ে যায়।


একাত্তর/এসএ

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে তার শিশু বাচ্চাকে চুরি করে নেয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় শহরের আল খলিল হাসপাতাল থেকে সাউদা হোসেন সারা নামের চার বছরের ওই শিশুটিকে চুরি করে নিয়ে...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে দিনদুপুরে অভিনব কায়দায় দুই মাসের শিশু চুরির ঘটনা ঘটেছে। সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ দেখা যায় হাসপাতাল চত্বরে।
দেশের মানসিক রোগীদের স্বাস্থ্যসেবার সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতালটি নিজেই ভালো নেই।
বরিশাল শেরেবাংলা মেডিকেলে কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর