শেরপু‌রে বজ্রপাতে অফিস সহকারীর মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২২, ১০:১৬ এএম

শেরপুরের নকলায় বজ্রপাতে শওকত আলী (৩৫) নামে এক অফিস সহকারীর মৃত্যু হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে পৌরসভার কায়দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শওকত ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছে‌লে। তি‌নি কায়দা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

নিহ‌তের প‌রিবার সূ‌ত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দি‌কে বৃষ্টি শুরু হলে বাড়ির পা‌শে পুকু‌রে পা‌নি বৃ‌দ্ধি শুরু হয়। তাই শওকত আলী ও তার ছোট ভাইকে নি‌য়ে বৃষ্টির ম‌ধ্যে ওই পুকু‌রের পার মেরামতের কর‌তে থা‌কেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই শওকতের মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই মেহেদী হাসান ব‌লেন, কয়েক দিনের ব্যবধানে দুই ভাইকে হারালাম। বড় ভাইয়ের চল্লিশার বাজার সদাই ও খাঁসি কিনে রেখেছিলাম, আজ শুক্রবার অনুষ্ঠান ও মিলাদ মাহফিল করার জন‌্য সকল প্রস্তুতি শেষ করেছিলাম, এখন বজ্রপাতে এই ভাইকেও হারালাম।

আরও পড়ুন: হাতীবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশ‌ফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


একাত্তর/আরএ

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর