গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৩০টি ঘর

আপডেট : ১৮ জুন ২০২২, ১১:১৮ এএম

গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে দুইটি কলোনির অন্তত ৩০ টি ঘর। 

শনিবার (১৮ জুন) সকালে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, কলোনির ঘরের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই আগুন কলোনির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । 

আগুনে এ সময় দুটি কলোনির অন্তত ৩০টি ঘর ও এসব ঘরের মালামাল আগুনে পুড়ে যায় বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ছয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে হাসপাতালজুড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর