নেত্রকোণায় বন্যা পরিস্থিতির আরও অবনতি

আপডেট : ২০ জুন ২০২২, ১২:২৪ পিএম

নেত্রকোণায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রতিটি নদ-নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। এ পর্যন্ত জেলার ১০টি উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে, পানিবন্দি হয়ে পড়েছে পায় পাঁচ লাখ মানুষ।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সোমবার (২০ জুন) সকালে উব্দাখালী নদী পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার, কংস নদীর পানি ২৭ সেন্টিমিটার এবং ধনু নদীর পানি ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নেত্রকোণা, কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন শিশুসহ ১১ জন। 

অপরদিকে জেলায় বন্যা কবলিত মানুষের সহযোগিতায় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়ার খবর পাওয়া গেছে।

image


তবুও জেলার বেশির ভাগ উপজেলার পানিবন্দি গ্রামের মানুষ রয়েছে খাদ্য সংকটে। পাশাপাশি গৃহপালিত পশুগুলোর সংকট তীব্র হয়ে উঠছে। দেখা দিয়েছে সাপে কাটার আতংকও। 

বন্যার্তদের সহায়তার জন্য খালিয়াজুরী ও মদন উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি কাজ করছে বলে জানা গেছে। 

আরও পড়ুন: কুড়িগ্রামে তলিয়ে গেছে ১১ হাজার হেক্টর জমির ফসল

সেখানে তারা পানিবন্দিদের উদ্ধার করে নিরাপদে নিচ্ছেন। এছাড়া বাহিনী দুটি বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের কাজও করছে। 

এদিকে, কবলিত গ্রামগুলোর সড়ক ডুবে গিয়ে যোগাযোগ বন্ধ রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য জেলা ও উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। 


একাত্তর/এসি

টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
ফিফা ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ছবি ও ভিডিও করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু হয়েছে।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর