সিলেটে নতুন সমস্যায় বানভাসিরা, মিলছে না দাফনের জায়গা

আপডেট : ২১ জুন ২০২২, ০৬:১৮ পিএম

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে সিলেট অঞ্চলের মানুষরা। চারিদিকে শুধু পানি আর পানি। উজানের ঢলের সঙ্গে বৃষ্টির পানি মিলে বানের প্রলয় ঘটিয়েছে সেখানের নদ-নদীগুলো।

সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে। বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও মহাবিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে লাখো মানুষ। নানা সংকটে জীবন হয়ে পড়েছে দুর্বিষহ।

এরই মধ্যে নতুন এক সমস্যায় পড়েছে বন্যায় ক্ষতিগ্রস্থ সেখানকার মানুষজন। দাফনের জন্য এক টুকরো শুকনো মাটিও মিলছে না সিলেটের দূর্গত এলাকায়। 

কেউ মারা গেলে সেই লাশ দাফন করতে কবরের জায়গার জন্য ভেলায় ভাসিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটতে হচ্ছে স্বজনদের। কোনমতে শেষ করতে হচ্ছে চিরবিদায়ের আনুষ্ঠানিকতা। 

গোয়াইনঘাট উপজেলার পশ্চিম বরনি গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেলো এক বাড়িতে চলছে কান্নার রোল। সোমবার মধ্যরাতে মারা গেছেন বাড়ির সবচেয়ে প্রবীণ মানুষ আবদুস শহীদ।

গ্রামজুড়ে সেই মৃত্যর খবর ছড়ালো। বন্যার অথৈ পানি ভেঙে মানুষটিকে শেষ বিদায় জানাতে এলেন স্বজন-প্রতিবেশিরা। কিন্তু, দাফন হবে কোথায়?

আশপাশের কোথাও কবর খোঁড়ার জায়গাটুকু নেই। সবখানেই পানি। অনেক চেষ্টা পর জানা গেলো ভোলাগঞ্জের একটি টিলায় কবরের জায়গা পাওয়া গেছে। 

সিদ্ধান্ত হলো ১৫ কিলোমিটার দূরের সেই ভোলাগঞ্জেই হবে দাফন। নৌকায় করে জানাযার জন্য লাশ নেয়া হলো পাশের মসজিদ প্রাঙ্গণে। 

সেখানেও হাঁটু পানি। সেই পানিতে দাঁড়িয়েই আবদুস শহীদের জানাজার নামাজ পড়ার পাশাপাশি চিরবিদায়ের আনুষ্ঠিকতা সারলো স্বজন ও এলাকাবাসী। 

গন্তব্য এবার ভোলাগঞ্জ। নিজ বাড়ি, নিজ কবরস্থান, নিজ গ্রাম কোথাও ঠাঁই হলো না আবদুস শহীদের। এর জন্য তো দায়ী সর্বনাশা বন্যা। 

খবর এলো পূর্ব বরনি গ্রামেও আবদুল মালেক নামে একজন মারা গেছেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। সেখানেও অসহায়ত্ব। কবর খোড়ার জায়গা নেই। 

বন্যার পানিতে সব তলিয়ে গেছে। কাফনের বন্দোবস্ত করতে করতে স্বজনরা অপেক্ষা করছিলেন দুপুর নাগাদ পানি কিছুটা কমলে পাশের একটি কবরস্থানে তাকে দাফন করবেন।

এমন পরিস্থিতি গোটা সিলেট অঞ্চলজুড়েই। যেখানে বেশিরভাগ এলাকা পানির নিতে সেখানে লাশ দাফনের জায়গা পাওয়া যাবে না, সেটাই তো নিয়তি। 

মৃত ব্যক্তির দাফনের জন্য সিলেট নগরীর মানিক পীরের টিলার (মাজার) বিকল্প নাই। তবে এখানে কবর দিতে হলে নির্ধারিত ফি দিয়ে কবর দিতে হয়।

টাকা দিয়েই কবর খনন করাতে হয় মৃতের স্বজনদের। ফলে, বর্তমানে বন্যা কবলিত প্রত্যন্ত এলাকার কোন গরীব মানুষ মারা গেলে তার দাফন নিয়েও পরিবারের দূর্ভোগের শেষ নেই।

মানবিক এই বিপর্যয়ে কেউ মারা গেলে সরকারি নৌকা করে একটি উঁচু স্থানে লাশ দাফন করার ব্যবস্থার দাবি সিলেট-সুনামগঞ্জের সর্বস্তরের নাগরিক সমাজের।

একাত্তর/এআর

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর