মোংলায় থানা ভবন থেকে তক্ষক উদ্ধার

আপডেট : ২৩ জুন ২০২২, ০৫:৩৩ পিএম

মোংলা থানা ভবন থেকে একটি তক্ষক উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পরে তক্ষকটি সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করেছে বনবিভাগ। 

বুধবার (২২ জুন) গভীর রাতে থানা ভবনে ধরা পড়ার পর বৃহস্পতিবার (২৩ জুন) তা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, থানা ভবনের পঞ্চম তলায় ইন্সপেক্টর সুজিত তার রুমের মধ্যে বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে আসবাবপত্র ও কাগজপত্র নড়াচড়ার শব্দ পান। এরপর তিনি বিছানা থেকে উঠে লাইট জ্বালিয়ে রুমের মধ্যে একটি তক্ষক দেখেন। তখন তিনি থানা ভবনের অন্যান্য স্টাফদের বিষয়টি জানালে তারা এসে তক্ষকটি একটি বস্তায় ভরে আটকে রাখেন। 

মনিরুল ইসলাম আরও জানান, বৃহস্পতিবার সকালে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তারা তক্ষকটি বনবিভাগের কাছে হস্তান্তরের নির্দেশনা দেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী ওই তক্ষকটি বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বনবিভাগের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবিরের কাছে হস্তান্তর করা হয়। 

উদ্ধার হওয়া তক্ষকটি বন কর্মকর্তারা বিকেলেই সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করেন জানিয়ে আজাদ কবির বলেন, তক্ষকটি লম্বায় ৭ ইঞ্চি, ওজন ৬০ গ্রাম আর বয়স ২ বছরের মত। 

তিনি আরও বলেন, গেকোনিডি গোত্রের একটি গিরগিটি প্রজাতির তক্ষক এটি। এর পিঠের দিক ধূসর, নীলচে-ধূসর বা নীলচে বেগুনি-ধূসর হয়ে থাকে। সারা শরীরে থাকে লাল ও সাদাটে ধূসর ফোঁটা। পিঠের সাদাটে ফোঁটাগুলো পাশাপাশি ৭-৮টি সরু সারিতে বিন্যস্ত। কমবয়সী তক্ষকের লেজে পরপর গাঢ়-নীল ও প্রায় সাদা রঙের বলয় রয়েছে। মাথা শরীরের চেয়ে অপেক্ষাকৃত বড় ও নাকের ডগা চোখা এবং ভোঁতা হয়ে থাকে। 

সুন্দরবন ছাড়াও বড় বড় গাছগাছালি রয়েছে এমন এলাকায় এ প্রজাতির তক্ষকের বিচরণ রয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর