নরসিংদীতে সুজিত মেম্বার হত্যার ঘটনায় তিন গ্রেপ্তার

আপডেট : ২৩ জুন ২০২২, ০৫:৫৮ পিএম

নরসিংদীতে সাবেক ইউপি সদস্য সুজিত সূত্রধরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা র ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম।

এর আগে, বুধবার (২২ জুন) রাত সাড়ে আটটার দিকে নরসিংদী উপশহরের হাজিপুর কাঠবাজারে সাবেক ইউপি সদস্য সুজিত সূত্রধরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে নিহতের ছেলে সুজন সূত্রধরসহ দুইজন আহতও হয়েছেন।

এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, দোকানের বার্নিশ মিস্ত্রী সদর উপজেলার বুদিয়ামারা গ্রামের হযরত আলীর ছেলে মাসুম মিয়া (২৬), একই গ্রামের ফজলুর রহমানের ছেলে শিমুল মাহমুদ (২২) ও নবীপুর গ্রামের রহিম মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩)। 

পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম জানিয়েছেন, এক সপ্তাহ পূর্বে সুজিত মেম্বারের ছেলে সুজন সূত্রধরের সঙ্গে দোকানের বার্নিশ মিস্ত্রী মাসুমের কথা কাটাকাটি হয়। এই নিয়ে সুজন সূত্রধর বার্নিশ মিস্ত্রী মাসুমকে চড়-থাপ্পড় দিলে তিনি দোকানের মালিক সুজিত সূত্রধরের নিকট বিচারপ্রার্থী হন। 

তিনি জানান, রোববার (১৯ জুন) সন্ধ্যার পর বিষয়টি নিয়ে সালিশের কথা ছিল কিন্তু মাসুম সালিশে না বসে ১০-১২ জন সন্ত্রাসী নিয়ে ধারালো অস্ত্রশস্ত্রসহ সুজিত মেম্বার ও তার ছেলের ওপর গত রাতে হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে সুজিত মেম্বার নিহত হন।

পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর পরই পুলিশ তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মূল আসামি মাসুম ও তার দুই সহযোগী শিমুল ও সোহাগকে গ্রেপ্তার করেছে। 

এ সময় তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ছুরি ও রক্তমাখা কাঠও উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। 

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। 


একাত্তর/জো 

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর