আশ্রয়ণ প্রকল্পের ঘরে এসি লাগানোয় সমালোচনা

আপডেট : ২৪ জুন ২০২২, ০৩:১১ পিএম

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের ইকবাল সেপাই তার সরকারের দেয়া উপহারের ঘরে এসি লাগিয়েছেন, বসিয়েছেন আকাশ ডিটিএইচ! তিনি সচ্ছল হয়েও উপহারের ঘর পেয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। 

স্থানীয়রা জানান, ইকবাল সেপাই ওই এলাকার বালু ব্যবসায়ী। তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। ইকবালের বাবা আলমগীর সেপাই ইন্দুরকানী থানা যুবলীগের সদস্য।

ইন্দুরকানী উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করে জানান, করোনার প্রথম দিকে উপহারের ঘরের তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয় ইকবালের। তখন তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

বালিপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন অভিযোগ করেন, সচ্ছল হয়েও দলের প্রভাব খাটিয়ে উপহারের ঘর নিয়েছেন ইকবাল। এখন আবার ওই ঘরে এসি ও ডিশ অ্যান্টেনা লাগিয়েছেন। অথচ এলাকার অনেক দরিদ্র পরিবার ঘর পায়নি।

তবে এলাকাবাসীর এসব অভিযোগ অস্বীকার করে ইকবাল সেপাই জানান, ওই উপহারের ঘর যখন তিনি পেয়েছেন, তখন তিনি সত্যিই দরিদ্র ছিলেন। 

ইকবাল বলেন, ২০১৩ সালে টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পাস করে রাজমিস্ত্রি বাবার কাজে সহযোগিতা করে যে টাকা পেতেন তা দিয়ে কোনোরকমে লেখাপড়ার খরচ চালাতেন তিনি। এইচএসসিতে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। ২০১৭ সালে তিনি বেকার অবস্থায়ই বিয়ে করেন। 

তিনি বলেন, রাজমিস্ত্রি বাবার সহযোগী হিসেবে কাজ করে যে টাকা পেতাম তা দিয়ে ঘর ভাড়া দিয়ে সংসার চালাতেন তিনি। তার কোনও জায়গাজমিও ছিল না বলে জানান তিনি। 

পরে তার দাদির তিন শতক জমি বাবা তাকে দিলে ওই জমিতে উপজেলা প্রশাসন সরকারি ঘর করে দেয় বলে জানালেন তিনি। 

তিনি আরও বলেন, তার ঘরটি যেখানে তার আশপাশে কোনও গাছপালা না থাকায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘরের চাল প্রচণ্ড গরম হয়ে যায়। তার এক বছর বয়সী মেয়েটি গরমে কষ্ট পায়। এজন্য একটি এসি কিস্তিতে কিনে উপহারের ঘরে লাগিয়েছেন তিনি। 

তিনি জানান, মাত্র এক বছর আগে বালুর ব্যবসা শুরু করেন তিনি। পরে লোন নিয়ে দেড় লাখ টাকায় একটি ড্রেজার মেশিন কিনে বালু কেটে এলাকায় সরবরাহ করে প্রতিদিন দুই-তিন হাজার টাকা উপার্জন হয় তার। 

এখন কিছুটা সচ্ছল হওয়ায় আমার উপহারের ঘর পাওয়া নিয়ে সমালোচনা করছেন এলাকার কেউ কেউ, আক্ষেপ করে বলেন ইকবাল। 

ইন্দুরকানী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, গৃহহীন হিসেবে বালিপাড়া গ্রামের ইকবাল সেপাইকে উপহারের একটি ঘর দেওয়া হয়েছে। তিনি সেই ঘরে এসি লাগিয়েছেন বলে শুনেছি। আমরা যখন তাকে উপহারের ঘর দিয়েছি, তখন তিনি দিনমজুর ছিলেন।

ইন্দরুকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেছা খানম বলেন, কোনও সচ্ছল ব্যক্তি উপহারের ঘর পাওয়ার কথা নয়। সচ্ছল হয়েও তিনি কিভাবে উপহারের ঘর পেয়েছেন, সে বিষয়ে খোঁজখবর নেয়া হবে। 


একাত্তর/জো 

এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
পিরোজপুরে মাত্র সাত দিনের ব্যবধানে একটি এলাকায় দুটি আলাদা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একই এলাকা থেকে আরও এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। পরপর এই জোড়া খুন ও নিখোঁজের ঘটনায় পুরো এলাকায়...
পিরোজপুরের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূসহ তিনজনের বিরুদ্ধে। পরকীয়ায় বাধা দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ ও তার...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর