আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২২, ১১:১১ এএম

বগুড়ার আদমদীঘিতে নির্মাণ কাজের জন্য মাপজোখ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

শনিবার (২৫ জুন) সকালে উপজেলার মুরইলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। 

জানা গেছে, নিহত রাজমিস্ত্রি শিমুল (৩২) আদমদীঘির ডহরপুর গ্রামের আবু বক্করের ছেলে। 

স্থানীয়রা ও পুলিশ জানায়, সকালে আব্দুর রশিদের তিন তলা বিল্ডিংয়ের কাজ করতে যায় শিমুল। বিল্ডিংয়ের কাজ করার জন্য স্টিলের ফিতা দিয়ে মাপজোখ করার সময় বিল্ডিং ঘেঁষে যাওয়া বিদ্যুতের তারের সাথে ফিতার সংস্পর্শ ঘটলে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন তিনি।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক হযরত আলী বলেন, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার ঘেঁষে বাড়ী নির্মাণের সিদ্ধান্ত সঠিক হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/জো 

বগুড়ার মামলা তুলে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক গৃহবধূর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওই গৃহবধূর ছোট বোন নিহত হয়েছেন। এ ঘটনায় শনিবার (২১ মার্চ) দুপুরে ১৩ জনকে...
বগুড়ার আদমদীঘির ছাতিয়ান গ্রামে ঢাকা থেকে চিলাহাটি যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন...
বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তারা আবারও বিপদের মুখে পড়বে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এমন পদক্ষেপ দেশকে একটি...
বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় জেলার আদমদিঘী উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের কাছাকাছি এই সড়ক দুর্ঘটনা ঘটে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর