আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টা করলে বিপদে পড়বে বিএনপি: আসিফ মাহমুদ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তারা আবারও বিপদের মুখে পড়বে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এমন পদক্ষেপ দেশকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। 

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় আসিফ মাহমুদ বলেন, আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে আসন্ন গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে। 

এসময় রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে বগুড়া জেলা পিছিয়ে পড়েছে মন্তব্য করেন তিনি। প্রতিশ্রুতি দেন, জেলার উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার। 

তিনি জোর দিয়ে বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে হলে ফ্যাসিবাদের দোসরদের কোনোভাবেই রাজনৈতিক অঙ্গনে জায়গা দেওয়া যাবে না।

সমাবেশে শেষে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে  দুপুরে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরের পক্ষে এক বিশাল মিছিল বের করা হয়। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে আয়োজিত এই মিছিলটি আদমদীঘি থেকে শুরু হয়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে সান্তাহার স্টেশনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের নিজেই।

আদমদীঘির জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও জকসুর জিএস আব্দুল আলিম আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ

একাত্তর/এসি
বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর