পানি কমলেও নানা সংকটে মৌলভীবাজারের বানভাসীরা

আপডেট : ২৬ জুন ২০২২, ০৩:৫৮ পিএম

মৌলভীবাজারে কমেছে মনু ও ধলই নদীর পানি। তবে হাকালুকি হাওরের পানি স্থিতিশীল থাকায় দুর্ভোগ বেড়েছে জেলার কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার মানুষের। এলাকাগুলোর নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ এখনও পানিবন্দি। অনেকেই বের হতে পারছে না ঘর থেকেই।

এদিকে হাওর ও কুশিয়ারা নদীর কূল ঘেঁষা গ্রামগুলোর রাস্তাঘাট, বসতবাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখন নামেনি বন্যার পানি। এসব পানিবন্দি মানুষের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণের গতি ফিরেছে। 

image


অপরদিকে, শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসাবে বন্যা দুর্গত মানুষের মধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কুলাউড়া উপজেলার কাদিপুর ও ভূকশিমাইলসহ ছয়টি ইউনিয়নে চাল, ডাল ও শুকনো খাবার দেওয়া হয়েছে। 

এদিকে কুলাউড়ার পাশাপাশি জুড়ি ও কুলাউড়ার নিম্নাঞ্চলের অনেক মানুষ এখন ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাননি। ফলে দুর্ভোগ বেড়েছে ওই এলাকাগুলোর মানুষের। দেখা দিয়েছে রান্না করা খাবারসহ বিশুদ্ধ পানির সংকট।

image

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় যেসব এলাকা অধিক বন্যায় আক্রান্ত সেখানে ত্রাণ সহায়তার কোনো কমতি হবেনা। বন্যা কবলিতদের মধ্যে সরকারিভাবে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। 


একাত্তর/এনএ/এসি

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর